NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পর্ন তারকার সঙ্গে সংযোগ, অভিযোগ অস্বীকার করলেন শিল্পার স্বামী


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১১:৫০ এএম

পর্ন তারকার সঙ্গে সংযোগ, অভিযোগ অস্বীকার করলেন শিল্পার স্বামী

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নীল ছবির তারকা রিয়া বারদেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এদিকে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গায়ে লেগে আছে পর্ন ছবি বানানোর অভিযোগ। এবার যেন দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে। রিয়ার সঙ্গে জড়াচ্ছে রাজ কুন্দ্রার নাম।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পর্নো সিনেমার অভিনেত্রী গ্রেপ্তারকৃত রিয়া বারদে একজন বাংলাদেশি। রিয়ার সঙ্গে শিল্পী শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার যোগাযোগ আছে বলেও অভিযোগ ওঠে। তবে গতকাল এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করে ভারতীয় এক গণমাধ্যমকে রাজ কুন্দ্রা বলেন, ‘এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমার সম্পর্কে ছড়ানো এই ভুয়া খবরে আমি গভীরভাবে মর্মাহত।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী আমাদের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো তার সঙ্গে দেখা করিনি, তার সঙ্গে কখনো কাজও করিনি।’

 

রাজ আরও বলেন, ‘এসব ভিত্তিহীন খবর কেবল আমার খ্যাতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, আমার নামকে ব্যবহার করা হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। আমি এই ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করব না।

’ এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপের পরিকল্পনা কথা ভাবছেন বলেও জানান।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, পুলিশি তদন্তে রিয়া ও তার তিন সহযোগীর জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের তথ্য মিলেছে। পরে তাদের বিরুদ্ধে ফরেনারস অ্যাক্টে মামলা করে হিল লাইন পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল, ভারতের আম্বরনাথের নেভালি এলাকায় একটি বাংলাদেশি পরিবার অবৈধভাবে বাস করছিল। পরিবারটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে।

তবে, রিয়া বারদের পরিবার বর্তমানে কাতারে রয়েছে বলে জানা গেছে।