NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অশ্লীলতা ছাড়া আইটেম গানে নাচতে রাজি অনন্যা


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৪৮ এএম

অশ্লীলতা ছাড়া আইটেম গানে নাচতে রাজি অনন্যা

কখনো প্রেম, কখনো বিচ্ছেদ। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সিনেমার কাজ থাকুক না থাকুক, নিয়মিত খবরের শিরোনামে অনন্যার সম্পর্ক। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক দিন।

এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি। বর্তমানে অভিনেত্রীর চর্চিত প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো।

 

তবে এখন আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার।

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’তে বেলার চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তবে পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি চাঙ্কিকন্যাকে।
তবে এবার কি তাকে আইটেম নাচতে দেখা যাবে? 

 

5
অনন্যা পাণ্ডে

সম্প্রতি, মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিৎ নয়। কোনও সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।

 

তিনি আরও বলেন, ‘যদি কোনও আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’

সামনে বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।