NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিজের গানেই নাম নেই আকাশ সেনের!


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০১ পিএম

নিজের গানেই নাম নেই আকাশ সেনের!

চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা ছিল এ বছরের মেগাহিট। দর্শক হৃদয়ে ঝড় তোলে সিনেমাটি। আলোচিত সিনেমাটির ‘দুষ্টু কোকিল’ শিরোনামের গানটিও দুর্দান্ত হিট। গানটির কথা, সুর ও আংশিক ভয়েস দিয়েছেন দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আকাশ সেন।

তবে সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই আকাশ সেনের নাম! উপেক্ষিত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

 

সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে ‘তুফান’। সেখানে সিনেমার টাইটেল কার্ডে ‘দুষ্টু কোকিল’-এর কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কনার নাম। গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি।

এ কারণেই ক্ষুব্ধ কলকাতার এ সুরকার ও সংগীতশিল্পী।

 

গতকাল শনিবার ফেসবুকে আকাশ লিখেছেন, “তুফান সিনেমা এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফরমে চলছে। আর দুষ্টু কোকিল গানটা ‘তুফান’ সিনেমার সর্বোচ্চ সংখ্যায় দেখা হয়েছে। ২০০ মিলিয়ন।

কিন্তু ছবিতে, দুটি ওটিটি অ্যাপের কোনোটাতেই ছবির টাইটেল কার্ডে সংগীত পরিচালক, গীতিকার বা গায়কের  তালিকায় আমার নাম নাই। অথচ ‘দুষ্টু কোকিল’ গান আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া।  চরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হইচই? সেটা তো কলকাতার, তারা কেন এই অন্যায় অরাজকতা করল?’’

 

আকাশ আরো লেখেন, “দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নেই। বরং আপনারা রোজগার করছেন, করুন, আরো করুন। তবে যারা কনটেন্ট বানায় দিন-রাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না।

এতে অভিশাপ লাগে। কুড়ি বছর পার করলাম মিউজিকের সঙ্গে, আরো কুড়ি বছর কাজ করব বেঁচে থাকলে। অনেককে উঠতে, নামতে দেখলাম। কারণ ওপরওয়ালা সঠিক বিচার করেন।”

 

সব শেষে এ সুরকার লেখেন, “আপনারা আমার নাম না দেন, কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না। আমি ছিলাম, আছি, মরার পরও থাকব আমার প্রিয় শ্রোতাদের অন্তরে। কারণ আমার নিয়ত পরিষ্কার।”

এদিকে আকাশের পোস্টে অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন। কেউ বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে কথা বলেছেন কেউ। তবে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডেসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের। এ রকম একটি স্ক্রিনশট তুলে ধরেছেন এক নেটিজেন। তবে সেসবের কোনো উত্তর দেননি আকাশ।