NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আইফার সেরা শাহরুখ-রানি, পুরস্কার জিতলেন যারা


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৮ পিএম

আইফার সেরা শাহরুখ-রানি, পুরস্কার জিতলেন যারা

ঘোষণা হয়ে গেল এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড। আইফার মঞ্চে একদিকে সেরা অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে সেরা অভিনেত্রী রানি মুখার্জি। বাকি পুরস্কারের তালিকাতেও বলিউডের অভিজ্ঞ তারকাদের সংখ্যাই বেশি। নতুনদের মধ্যে ভিকি কৌশলকে দেখা গেল সঞ্চালনায়।

মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।

 

এছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন।

 

এ বছর কারা পেলেন কোন পুরস্কার, এক নজরে দেখে নেওয়া যাক - 

সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)