NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ডেটিং অ্যাপে হৃতিক-আদিত্য, গোপন তথ্য জানালেন উর্বশী


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০১:০৬ এএম

ডেটিং অ্যাপে হৃতিক-আদিত্য, গোপন তথ্য জানালেন উর্বশী

ডেটিং অ্যাপ এখন জনপ্রিয় হয়ে উঠেছে সবার মাঝে। সাধারণ মানুষদের পাশাপাশি তারকাদেরও এখন ডেটিং অ্যাপ ব্যবহার করতে দেখা যায়। তবে ডেটিং অ্যাপে কিনা হৃতিকের প্রোফাইল! অবিশ্বাস্য হলেও এমনটাই দাবি করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন যে তিনি আদিত্য রায় কাপুর এবং হৃতিক রোশনের প্রোফাইল দেখেছেন ডেটিং অ্যাপে।

হটারফি-কে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী জানান, তিনি যে ডেটিং অ্যাপটি ব্যবহার করেন সেই অ্যাপটিতে হৃতিকও রয়েছেন। সেই অ্যাপে রয়েছেন আদিত্যও। তবে অভিনেত্রী সেই অ্যাপে কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মূলত বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই অ্যাপ তিনি ব্যবহার করেন, ডেটিং করার জন্য নয়। অন্যদের মতো তিনি তারকাদের রাইট সোয়াইপ করছেন কি না জিজ্ঞাসা করা হলে উর্বশী মজা করে বলেন, ‘আমার কাছে তাঁদের সবার নম্বর রয়েছে, তাই রাইট সোয়াইপ করার দরকার নেই।

 

বলিউড অভিনেতাদের ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর উর্বশীর এই মন্তব্য ডেটিং অ্যাপে অভিনেতাদের থাকার কথা আরো জোরালো করেছে। উর্বশী আরো জানান যে প্রত্যেক অভিনেতাই তাদের বায়োতে ‘অভিনেতা’ লিখে রেখেছেন। তবে হৃতিকের বায়োতে লেখা, ‘অভিনেতা/ প্রযোজক/ উদ্যোক্তা।’ অর্জুন কাপুর এবং আদিত্য রায় কাপুরকে নিয়ে সেইভাবে আলোচনা না হলেও হৃতিককে নিয়ে উঠছে প্রশ্ন।

তার সন্তান রয়েছে, এমনকি বর্তমানে তিনি নতুন করে প্রেমও করছেন বলে খবর, তাহলে ডেটিং অ্যাপে কেন হৃতিক? সেই প্রশ্ন তুলছেন তার অনুরাগীরা।

 

হৃতিক কিছুদিন ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে ডেট করছেন। তাদের প্রকাশ্যে একসঙ্গে বহুবার দেখা গেছে। এমনকি সাবাকে অভিনেতার বাড়ির সব অনুষ্ঠানে দেখা যায়। সেটা রাকেশ রোশনের জন্মদিন হোক বা হৃতিকের দিদির বাড়ির গণেশপূজা সব কিছুতেই উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

গণেশ উৎসবে বিসর্জনের দিন সাবাকে হৃতিকের পাশে দাঁড়িয়ে আরতি করতেও দেখা গেছে। অন্যদিকে আদিত্য রায় কাপুর অনন্যা পান্ডের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন।