NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘তরী’ থেকে বাদ গেলেন ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৮:৫৬ পিএম

‘তরী’ থেকে বাদ গেলেন ঋতুপর্ণা

দুই বাংলাতেই জনপ্রিয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দেশের অসংখ্যা ছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। বিশেষ করে নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেই। সেই সূত্রে ফেরদৌস তার বন্ধু।

 

গত বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ছবির নাম ‘তরী’।

‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি ধাপের শুটিং সম্পন্ন হয়েছে।  চলতি মাসেই ঢাকায় দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু সেটা আর হচ্ছে না– এমনটাই জানালেন নির্মাতা রাশিদ পলাশ।

 

রাশিদ পলাশ গণমাধ্যমকে বলেন, “‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছিল।

আমরা ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।
এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদির মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই।”