NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২০ পিএম

শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া

একসময় চ্যানেল আই তে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করতেন ফারজানা ব্রাউনিয়া। তার উপস্থাপনায় স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি জনপ্রিয়তাও পায়। হঠাৎ করেই ২০১৮ সালে বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি। কাজ বন্ধ হয়ে যায় ফারজানা ব্রাউনিয়া।

এতদিন পরে ওই ঘটনাকে সামনে এনে প্রতারণার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই উপস্থাপিকা।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে তিনি এ মামলার আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

বাদীর আইনজীবী জানান, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় কোনো নোটিশ ছাড়াই চ্যানেল আইয়ে প্রচারিত ‘স্বর্ণ কিশোরী’ অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয় চ্যানেলটির কর্তৃপক্ষ।

 

বিষয়টি বাদী কয়েকবার চ্যানেল আইকে অবহিত করলে তার পাওনা অর্থ পরিশোধ করা হবে বলে তাকে জানানো হয়। কিন্তু পরবর্তীতে পাওনা টাকা চাওয়া হলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেন।

এ বিষয়ে ফারজানার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘স্বর্ণ কিশোরী’ অনুষ্ঠানটি বন্ধ করে দেন শাইখ সিরাজ।

ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পরে একটি জনগোষ্ঠী।

 

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।