NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কবে আসছে পরীমনির প্রীতিলতা?


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৮ পিএম

কবে আসছে পরীমনির প্রীতিলতা?

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দিয়ে বাংলার ‘প্রথম নারী শহীদ’ তিনি। তাঁর জীবন-সংগ্রাম নিয়ে রাশিদ পলাশ ২০২১ সালে নির্মাণ শুরু করেছিলেন ‘প্রীতিলতা’। নাম ভূমিকায় ছিলেন পরীমনি।

 

তবে নানা কারণে ছবিটি শুটিং শেষ করতে পারেননি। এখন আবার প্রস্তুতি নিয়েছেন শুটিং করার। রাশিদ পলাশ গতকাল জানালেন, ‘পরীমনি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে।

সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ হয়েছে। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারব।

 

এর আগেও প্রীতিলতাকে পর্দায় উপস্থাপন করেছেন অনেক অভিনেত্রী। ২০১০ সালে ‘খেলে হাম জি জান সে’ সিনেমায় প্রীতিলতা রূপে দেখা পাওয়া যায় বিশাখা সিংয়ের। ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় ভাগ তামাতিয়া হাজির হন প্রীতিলতা চরিত্রে। ২০২০ সালে বাংলাদেশে ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’ নাটকে প্রীতিলতা চরিত্রে হাজির হন রোবেনা রেজা জুঁই।২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় প্রীতিলতা রূপে হাজির হয়েছেন নুশরাত ইমরোজ তিশা।

সেই তালিকায় যুক্ত হচ্ছে এবার পরীমনির নাম।