NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৪ আহত ১৮


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৪ আহত ১৮

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে গণহারে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। বার্মিংহাম পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানান, শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর গুলি চালায়।

স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দুই পুরুষ এবং এক নারীর মরদেহ উদ্ধার করেন। গুলিবিদ্ধ একজন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বার্মিংহাম পুলিশ জানিয়েছে।

 

অপরাধীরা একটি গাড়িতে করে ঘটনাস্থলে এসে গুলি চালায় এবং পালিয়ে যায়। এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। অপরাধীদের খুঁজতে কাজ করে যাচ্ছে পুলিশ।

 

এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এফবিআই এবং অন্যান্য ফেডারেল এজেন্সির সঙ্গে এ বিষয়ে কাজ করছে। এই ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য ৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনা সম্পর্কিত ছবি এবং ভিডিও জমা দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে।

 

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার শতাধিক গণহারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে যেসব স্থানে তার মধ্যে বার্মিংহাম দ্বিতীয় অবস্থানে রয়েছে।