NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কবে আসছে শাহরুখ খানের ‘পাঠান ২’?


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৯ পিএম

কবে আসছে শাহরুখ খানের ‘পাঠান ২’?

দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৩ সালে বলিউডে প্রত্যাবর্তন করেছেন কিং খান। তার প্রত্যারর্তন হয়েছে ‘পাঠান’ দিয়ে। ধুন্ধুমার অ্যাকশন ও স্পাই ইউনিভার্সের গল্পে নতুন লুকে মাতোয়ারা করে দিয়েছিলেন বলিউড বাদশা। ভারতে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ডও করে পাঠান।

সিনেমাটির সাফল্যের পরই নির্মাতারা ইঙ্গিত দেন, পাঠান আবার ফিরবেন পর্দায়। এরপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাঠানের সিক্যুয়েলের। 

 

ভক্তদের অপেক্ষার ফল সুমিষ্ট হতে যাচ্ছে বলা যায়। ‘পাঠান ২’ নিয়ে বড় আপডেট দিলেন এর লেখক আব্বাস টায়ারওয়ালা।

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় গল্পও তিনিই লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে সিনেমার সংলাপ লেখার কাজ। 

 

এক বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

তবে সিনেমাতে খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন কিংবা কে পরিচালনা করে করবেন তা অবশ্য খোলাসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই সিনেমার পরিচালনা করবেন না। কেননা তার হাতে রয়েছে শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার।

 

এদিকে শাহরুখের আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস।

জানিয়েছেন, সিনেমার সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম সিনেমা কিং খানের। স্বাভাবিক ভাবেই সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মেয়ে সুহানা খানের সঙ্গে শাহরুখের প্রথম সিনেমাও হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।