NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কার্তিকের অনুরোধ প্রত্যাখ্যান করে লড়াইয়ে অজয়


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১৪ এএম

কার্তিকের অনুরোধ প্রত্যাখ্যান করে লড়াইয়ে অজয়

চলতি বছরের দীপাবলিতে জমজমাট থাকবে প্রেক্ষাগৃহ। অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ এবং কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তি পাবে একই সময়। দীপাবলি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এই সিনেমা দুটির। ফলে ‘কপ ইউনিভার্স’ এবং ‘হরর কমেডি’র যুদ্ধে কে জেতে, সেটাই দেখতে আগ্রহ বাড়ছে দর্শকের।

 

 

তবে অজয় দেবগন ও সিংহামের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পেরে উঠবেন না, এমন ভাবনা জেঁকে বসেছে কার্তিক আরিয়ানের মনে। তাই অজয় ও রোহিত শেঠিকে অনুরোধ করেছিলেন কার্তিক যেন তাদের সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিকের অনুরোধে নাকি রাজি হয়েছেন অজয়-রোহিত। ফলে দুই সপ্তাহ পিছিয়ে যাবে অজয় দেবগনের সিনেমার মুক্তি।

অর্থাৎ ১ নভেম্বর শুধু মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ১৫ নভেম্বর হাজির হবে ‘সিংহাম এগেইন।’

 

তবে এবার শোনা যাচ্ছে নতুন কথা। এসব শুধুই‌ জল্পনা! কার্তিকের অনুরোধে রাজি হননি রোহিত শেঠি এবং অজয় দেবগন। ফলে ১ নভেম্বর বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সঙ্গে হাজির হবে ‘সিংহাম এগেইন’।

বলতে গেলে মুখোমুখি লড়াইয়ে নামবে দুই সিনেমা।

 

এই লড়াইয়ে ‘সিংহাম এগেইন’ সিনেমাকেই এগিয়ে রাখছেন দর্শকরা। কারণ সিনেমাটিতে বড় বড় তারকার মেলা। অজয়ের সঙ্গে আরো থাকছেন অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান এবং জ্যাকি শ্রফের মতো তারকা। অন্যদিকে কার্তিকের সঙ্গে ভুল ভুলাইয়ার তৃতীয় কিস্তিতে থাকছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, রাজপাল যাদবের মতো অভিনেতা-অভিনেত্রীরা।