NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

হিরো আলমকে মারধরের ঘটনায় ৫ জনের জামিন


খবর   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৯ এএম

হিরো আলমকে মারধরের ঘটনায় ৫ জনের জামিন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বগুড়ায় মারধরের মামলার অভিযুক্ত পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিযুক্তরা। আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা তাদের জামিন মঞ্জুর করেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, মামলার আট আসামির মধ্যে পাঁচজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

জামিন পাওয়া অভিযুক্তরা হলেন-বগুড়া সদর উপজেলার ফাঁপোড়ের হাতেম আলীর ছেলে শামীম, পল্লী কুকরুলের দুলালের ছেলে সবুজ, দোগাড়িয়ার মৃত আশরাফ আকন্দের ছেলে উজ্জল, হাজরাদিঘীর সামছুলের ছেলে জাহাঙ্গীর ও গাবতলী উপজেলার বরুজ গ্রামের মান্নান মহুরীর ছেলে নাজমুল ওরফে সবুজ।

আসামিদের জামিন প্রসঙ্গে হিরো বলেন, ‘দেশে আইন বলে কিছু নেই। আসামি ধরার আগে জামিন। সোমবার এই বিষয় নিয়ে ঢাকা অফিসে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলব।