NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

অস্কারের জন্য ছবি জমা নেওয়া হচ্ছে


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ এএম

অস্কারের জন্য ছবি জমা নেওয়া হচ্ছে

প্রতিবছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে পাঠানো হচ্ছে বাংলাদেশের সিনেমা।  সেই লক্ষ্যে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করছে।

কমিটির প্রধান হিসেবে আছেন নির্মাতা মতিন রহমান। তিনি জানান, ১ নভেম্বর ২০২৩-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর আগে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবি জমা দেওয়া যাবে।

তবে ছবিগুলো ধারাবাহিকভাবে সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। একই সঙ্গে ইংরেজি সাব-টাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

 

আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলি সংগ্রহ করে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। 

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড সেগুলোরই একটি।