NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ভাঙা হাত নিয়েই মিছিলে মিঠুন


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম

ভাঙা হাত নিয়েই মিছিলে মিঠুন

আর জি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিদিনই রাজপথে নেমে আসছে সব শ্রেনিপ্রেশার মানুষ। মমতা ব্যানার্জির পদত্যাগও দাবি করছেন অনেকে।

এবার ভাঙা হাত নিয়েই রাজপথে নামলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

 

জানা গেছে, ভাঙা হাত নিয়েই বুধবার সকাল থেকে টানা শুটিং করেছেন মিঠুন। বিকালে এক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন। তবে, বিশ্রাম করেননি।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তর কলকাতার হেদুয়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। 

 

১১ সেপ্টেম্বরের এই দিনেই শিকাগো শহরে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি। তিনি স্বামী বিবেকানন্দ। তার ১৩১ বছর বাদে আরজি কর কাণ্ডে যখন বিবেক দংশনে ‘ক্ষতবিক্ষত’ সেই জাতিই।

তাই বিবেক জাগরণ মিছিলে যুক্ত হয়েছেন মিঠুন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই প্রতিবাদ মিছিল।

 

বুধবার বিকাল ৪টার দিকে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয়। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হচ্ছে তাদের কর্মসূচি। এই মিছিলে মিঠুন চক্রবর্তীকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকার।

তার ডাকেই এদিন বিকেলে বিবেক জাগরণ যাত্রায় অভয়ার ন্যায়বিচার চেয়ে পা মেলালেন মহাগুরু। মিছিলে শামিল হলেও, শারীরিক অসুস্থতার কারণেই হাঁটেননি তিনি। বরং একটি হুডখোলা জিপের সামনের আসনে বসেই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে।