NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মমতাকে পদত্যাগ করতে বললেন শ্রীলেখা


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ পিএম

মমতাকে পদত্যাগ করতে বললেন শ্রীলেখা

কলকাতার আর জি কর ধর্ষণকাণ্ড ঘিরে উত্তাল গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এবার সেই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আরজি কর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে মমতা অনুরোধ জানালে তীব্র নিন্দা প্রকাশ করে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন অভিনেত্রী।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়াল প্রতিবাদ জানান শ্রীলেখা মিত্র। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছে না....রিজাইন।

 

এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।

 

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টলিউড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘটনার বিচার দাবি জানিয়েছেন প্রসেনজিৎ, দেব, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেন গুপ্ত, স্বস্তিকা মুখার্জি, রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রেশমি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণসহ আরও অনেকে।

৮ ‍আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ওই চিকিৎসকের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন।