NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আজমির শরিফে শ্রাবন্তী


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩০ পিএম

আজমির শরিফে শ্রাবন্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে পশ্চিমবঙ্গে সম্প্রতি আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সব শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের অনেক তারকাও। এই দলে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার বিচার চাইলেন আজমির শরিফে গিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

 

শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনো-বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে। এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে তাদের।

সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

 

প্রসঙ্গত, মাসখানেক হয়ে গেল আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যার। তার পর থেকেই চলছে প্রতিবাদ। শুরু থেকেই বিক্ষুব্ধদের দলে সক্রিয় শ্রাবন্তী-তনুশ্রী।

সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তারা।