NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

জালের সঙ্গে মঞ্চ মাতাবেন সুমন


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৪ পিএম

জালের সঙ্গে মঞ্চ মাতাবেন সুমন

জুলাইয়ে দুই পা ও চোখের চিকিৎসা করাতে ব্যাঙ্কক গিয়েছিলেন। তখনই জানিয়েছিলেন সুস্থ হয়ে মঞ্চে ফিরবেন ‘অর্থহীন’ ব্যান্ডের দলপ্রধান ও কণ্ঠশিল্পী সাইদুস সালেহীন সুমন। সবার কাছে যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। এ মাসেই মঞ্চে ওঠার দিনক্ষণ চূড়ান্ত হলো।

২৭ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলের অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে গাইতে মঞ্চে উঠবেন সুমন।

 

এই কনসার্টের মুল আকর্ষন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। পাকিস্তানি ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর পূর্তি উদযাপন করবে বাংলাদেশের দর্শকদের সঙ্গে। এবার যুক্ত হলো অর্থহীন।

সুমন ও কনসার্টের আয়োজকরা নিশ্চিত করেছেন এই খবর।

 

শুক্রবার কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়। অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে লেখা হয়েছে ‘অর্থহীন আসছে’।

 

লিজেন্ডস অব দ্য ডিকেড কনসার্ট দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে জাল। এদিন দলটি উদযাপন করবে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের ২০ বছর। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম আদাত। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল দলটি।

কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম।

এরই মধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। অ্যাসেন বাজের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে জাল ব্যান্ডের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া একই দিন মঞ্চে ফিরছে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। দর্শক খুব আগ্রহী এই কনসার্ট নিয়ে। অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে দর্শকের পাশাপাশি আমরাও খুশি।’

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন বিকাল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।