NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

দোষ স্বীকারে সম্মত জো বাইডেনের ছেলে হান্টার


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩২ এএম

দোষ স্বীকারে সম্মত জো বাইডেনের ছেলে হান্টার

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ২০১৬-১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে। ৫৪ বছর বয়সী হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন তিনি।

 

 

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর প্রক্কালে হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।

এ সময় ফেডারেল আদালতে বিচারক মার্ক স্কারসি বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এ বিষয়ে হান্টার অবগত কি না, তা জানতে চান বিচারক।

জবাবে হান্টার বলেন, ‘আমি জানি।’

 

এর আগে গত জুনে অস্ত্র রাখা এবং মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অভিযোগে একটি মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।  দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের সন্তানের অপরাধী সাব্যস্ত হওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।

এবার কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে এক বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন তিনি। 

 

আগামী ১৬ ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণা করা হবে। হান্টারের বাবা জো বাইডেনের দায়িত্ব ছাড়ার এক মাস আগে সাজা ঘোষণার তারিখ নির্ধারিত হলো। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।