NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত ছিল : পুতিন


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৪ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত ছিল : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন। যদিও এর আগে তিনি কুরস্ক অঞ্চলে কিয়েভের আক্রমণের সময় আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ইউক্রেন আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক অভূতপূর্ব আন্ত সীমান্ত আক্রমণ চালায়, হাজার হাজার সেনা সীমান্ত অতিক্রম করে এবং কয়েকটি গ্রাম দখল করে। পুতিন এরপর বলেন, আলোচনার কোনো প্রশ্নই আসে না।

 

এদিন ভ্লাদিভোস্তক শহরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত ছিল। তবে ২০২২ সালে ইস্তানবুলে মস্কো ও কিয়েভের আলোচকরা ঐকমত্যে পৌঁছা বাতিল চুক্তির ভিত্তিতে, যার শর্তাবলি কখনো প্রকাশ করা হয়নি।

পুতিন বলেন, ‘আমরা কি তাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত? আমরা কখনো এটি অস্বীকার করিনি। তবে কিছু ক্ষণস্থায়ী দাবির ভিত্তিতে নয়।

বরং ইস্তানবুলে সম্মত ও শুরু হওয়া নথির ভিত্তিতে।’

 

ক্রেমলিন বারবার দাবি করেছে, ২০২২ সালের বসন্তে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর পরপরই রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির দ্বারপ্রান্তে ছিল। পুতিন বলেন, ‘আমরা একটি চুক্তিতে ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছিলাম, এটাই মূল বিষয়। এই নথিতে ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান স্বাক্ষর করেছিলেন।

তিনিই এই নথির সূচনা করেছিলেন। এটি প্রমাণ করে, ইউক্রেনীয় পক্ষ সাধারণত চুক্তিগুলো নিয়ে সন্তুষ্ট ছিল।’

 

তিনি আরো বলেন, ‘এটি (চুক্তি) কার্যকর হয়নি। একমাত্র কারণ, তাদের এটি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ যুক্তরাষ্ট্রের, ইউরোপের, কিছু ইউরোপীয় দেশের অভিজাতরা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছিল।