NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

চীনে স্কুল বাসের চাপায় ৫ শিক্ষার্থীসহ নিহত অন্তত ১১


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৩ এএম

চীনে স্কুল বাসের চাপায় ৫ শিক্ষার্থীসহ নিহত অন্তত ১১

চীনের শানডং প্রদেশে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে গেলে পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ ঘটনায় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার দিন তাইয়ান শহরের একটি স্কুলের গেটের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে ঢুকে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

 

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করতে বাসচালককে হেফাজতে নিয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃত কি না তা এখনো স্পষ্ট নয়।’ 

চীনা রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে,  এখন পর্যন্ত মোট ১১ জন মারা গেছে (ছয়জন অভিভাবক এবং পাঁচজন শিক্ষার্থী)।

এ ছাড়া আহত ১২ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, গাড়ির নিচে মানুষ আটকা পড়ে আছে। 

 

নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসার মাত্র কয়েক দিন পরেই এমন ঘটনা ঘটল।

প্রাণঘাতী এমন দুর্ঘটনা চীনে প্রায়ই ঘটছে। এই বছরের জুলাই মাসে চাংশা শহরে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দেয়। এতে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।