NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মঙ্গোলিয়ায় গ্রেপ্তার হতে পারেন পুতিন? যা বলল ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৮:৫০ এএম

মঙ্গোলিয়ায় গ্রেপ্তার হতে পারেন পুতিন? যা বলল ক্রেমলিন

ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য মঙ্গোলিয়ায় সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হতে পারে বলে তারা উদ্বিগ্ন নয়।

আইসিসি রুশ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হেগভিত্তিক এই আদালত ২০২৩ সালের মার্চ মাসে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে বিতাড়নের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই ঘটনার পর আইসিসির সদস্য কোনো দেশে তিনি প্রথমবার সফরে যাচ্ছেন।

তিনি মঙ্গলবার (২৭ আগস্ট) মঙ্গোলিয়া সফর করবেন।

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কোনো উদ্বেগ নেই, আমাদের মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে দারুণ সংলাপ রয়েছে।’

পুতিনের সফরের আগে মস্কো উলানবাটরের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করেছে কি না, জানতে চাইলে পেসকভ বলেন, ‘সফরের সব দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।’

মঙ্গোলিয়া ২০০০ সালের ডিসেম্বরে আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তি অনুসারে, পুতিন আইসিসির কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে পা রাখলে, সেই রাষ্ট্র পরোয়ানা কার্যকর করবে বলে প্রত্যাশা করা হবে। মস্কো অবশ্য এই পরোয়ানাকে তুচ্ছজ্ঞান করেছে। যদিও তিনি ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে বিদেশ সফর ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। তিনি এখন পর্যন্ত আইসিসির সদস্য রাষ্ট্রগুলোতে সফর করেননি।