NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ০৬:৪৫ এএম

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে সাহসী সাংবাদিকতার জন্য চলতি বছরের (২০২৪) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

তারা হলেন–ফটোসাংবাদিক মোতাজ আজাইজা, টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান অউদা ও বর্ষীয়ান প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদৌ। 

 

এই চার সাংবাদিক তাদের প্রকাশিত সংবাদ ও ছবিতে গাজায় চলতে থাকা নৃসংশতা ও নিগ্রহের চিত্র পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন।

গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের বিরুদ্ধে শান্তির বাণী নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হয়েছেন এই চার সাংবাদিক। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি এ পর্যন্ত ২৮৫ জনের মনোনয়ন গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান।

 

আগামী ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার হস্তান্তর করা হবে ১০ ডিসেম্বর। শান্তি ও মানবাধিকার রক্ষায় চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।