NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কুকুরের সঙ্গে পুরুষের তুলনা শ্রীলেখার!


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৪, ০৫:১৪ এএম

কুকুরের সঙ্গে পুরুষের তুলনা শ্রীলেখার!

ঠোঁটকাটা হিসেবে বরাবরই  খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। কোনো বিষয়েই তিনি লুকোচুরি পছন্দ করেন না। যেকোনো বিষয়ে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী। সামাজিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত কথা বলতে দেখা যায় তাকে।

সম্প্রতি আর জি করের ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ তথা ভারত। এই ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়েচেন শ্রীলেখা। রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে অনড় তিনি।
এবার পুরুষ জাতিকেই কুকুরের সঙ্গে তুলনা করে বসলেন এই অভিনেত্রী।

 

মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি আর্টিকেল শেয়ার করেন অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে, ‘মধ্যপ্রদেশের ১৪ বছরের মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচালো পোষা কুকুর’। আর সেটি শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘আমি যত বেশি পুরুষদের দেখি, তত বেশি করে আমি আমার গড (থুরি) ডগকে (পোষ্য কুকুরটিকে) ভালোবেসে ফেলি।

- মার্ক টোয়েন মিত্র।’

 

4
শ্রীলেখা মিত্রের ফেসবুক থেকে নেয়া

যদিও শ্রীলেখা মার্ক টোয়েনের কোটেশনটি সামান্য বদলে নিয়েছেন। আসলটি হল, ‘The more I learn about people, the more I like my dog’। আর্থাৎ মানুষের থেকে কুকুর ভালো। তবে সেটিকেই পুরুষের থেকে কুকুর ভালো, এমনটা করে নিয়েছেন অভিনেত্রী।

 

 

সম্প্রতি আর জি কর ধর্ষণকাণ্ডে উত্তাল ভারত। এরইমধ্যে প্রকাশ হয়েছে হেমা কমিটির রিপোর্ট, যেখানে উঠে এসেছে মালয়ালম সিনে ইন্ডাস্ট্রির একের পর এক কালো অধ্যায়। আর তাতেই নিজের পুরনো এক ক্ষত সামনে আনেন শ্রীলেখা। দক্ষিণী পরিচালক রণজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা। ২০০৯ সালে পরিচালকের হাতে তিনি যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। ২৫ আগস্ট রণজিৎ কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তারপর দিনই অর্থাৎ ২৬ অগস্ট সোমবার শ্রীলেখা মিত্র লিখিত অভিযোগে দায়ের করেন রণজিতের নামে। শ্রীলেখার  অভিযোগ গ্রহণ করেছে কোচি পুলিশ।