NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পর্দায় ফেরার অপেক্ষা বাড়ল মন্দিরার


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৩৮ পিএম

পর্দায় ফেরার অপেক্ষা বাড়ল মন্দিরার

প্রথম সিনেমা দিয়েই নিজের জাত চিনিয়েছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও। নির্মাতাদের কাছেও চাহিদা বেড়েছে তার।

মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার ‘নীলচক্র’ নামের একটি সিনেমা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে বলে জানা যাচ্ছে।

 

‘নীলচক্র’ পরিচালনা করেছেন মিঠু খান। তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। 

 

 
 

‘নীলচক্র’ প্রসঙ্গে মন্দিরা বলেন, “প্রথম সিনেমার সফলতার পর দ্বিতীয় সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘নীলচক্র’ এখন আর মুক্তি পাচ্ছে না। সত্যি কথা বলতে, আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।

আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত যেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়।”

 

নীলচক্র সিনেমায় একজন নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। যিনি দেখতে খুবই সুন্দর। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।