NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বন্যার্তদের ঘর করে দিতে চান অনন্ত-বর্ষা


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৪৮ পিএম

বন্যার্তদের ঘর করে দিতে চান অনন্ত-বর্ষা

দেশের একটা অংশ বন্যায় আক্রান্ত। এতে অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। এমনকি যারা এই মুহূর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

 
তাদের মধ্যে রয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। ব্যাবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ দম্পতি। 
আজ সোমবার সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি।
এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন, আমরা সবাই সব কিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই। অসহায় মানুষদের সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’
শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত লেখেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।

অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এ সময় তিনি লেখেন, ‘একা করলে সেটি ছোট কিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশি কিছু।’ 
আরো লেখেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’