NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মালয়েশিয়ায় ফুটপাত ধসে নর্দমায় ভেসে গেলেন নারী


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০১:৩৪ পিএম

মালয়েশিয়ায় ফুটপাত ধসে নর্দমায় ভেসে গেলেন নারী

৪৫ বছর বয়সী এক নারী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিখোঁজ হয়েছেন। ভারতের অন্ধ্র প্রদেশের এই বাসিন্দা ফুটপাতে হাঁটছিলেন। হঠাৎ সেটি ধসে যাওয়ায় তিনি একটি নর্দমায় ভেসে যান। ঘটনাটি শনিবারের।

তবে এখনো তার খোঁজ মেলেনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, চিত্তুর জেলার অনিমিগানিপল্লে গ্রামের বাসিন্দা বিজয়লক্ষ্মী নামের ওই নারী কুয়ালালামপুরে ফুটপাত ধরে হাঁটছিলেন বলে জানা গেছে। ওই সময় সেখানে ধস হয়।

তার স্বামী ও ছেলে ধস থেকে রক্ষা পেলেও তিনি নর্দমার ভেতরে ভেসে যান।

 

এ ঘটনার পর কুয়ালালামপুরের বেসামরিক কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং তা এখনো চলমান। বিজয়লক্ষ্মী তার ব্যবসার কারণে প্রায়ই মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণ করতেন।

গণমাধ্যমটি জানিয়েছে, ঘটনার প্রতিক্রিয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্র প্রদেশ নন-রেসিডেন্ট তেলেগু (এপিএনআরটি) সোসাইটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে উদ্ধার অভিযান কার্যকরভাবে পরিচালিত হয়।

মুখ্যমন্ত্রী ও মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) মন্ত্রী নারা লোকেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।