NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বানভাসিদের দুয়ারে ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী তোরসা


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৭ পিএম

বানভাসিদের দুয়ারে ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী তোরসা

ভয়াবয় বন্যায় ভাসছে দেশের একটা অংশ। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতিমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সঙ্গে আছে সাধারণ মানুষও। তবে বসে নেই তারকা শিল্পীরাও।

 তাদেরই একজন ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেত্রী ছুটে গেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে। গতকাল থেকে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ওষুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তোরসা। তার টিমের কয়েকজন ফেনী ও নোয়াখালীতে গত দুই দিন ধরে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।
 তার সঙ্গে যোগ দিয়েছেন তোরসা। 

 

বন্যাকবলিত এলাকা থেকে তোরসা বলেন, ‘আমরা ভয়ংকর সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মেকাবেলার প্রস্তুতি নেওয়া যেত।

তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যেকোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি। আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি।
যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এহেন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেওয়ার।’