NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

৬ষ্ঠ উন্নয়নশীল দেশের সংসদ সদস্যদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সাক্ষাৎ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৩:৩০ পিএম

৬ষ্ঠ উন্নয়নশীল দেশের সংসদ সদস্যদের  সঙ্গে চীনা প্রেসিডেন্টের সাক্ষাৎ

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০ আগস্ট বিকেল বেইজিংয়ের মহাগণভবনে চীনা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে যোগদানের ৪০তম বার্ষিকী এবং ষষ্ঠ উন্নয়নশীল দেশের সংসদ সদস্যদের সেমিনার উপলক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সি চিন পিং চীনে স্মারক অনুষ্ঠান ও সেনিমারে অংশগ্রহণ করা বিদেশি প্রতিনিধিদের উষ্ণ স্বাগত জানান। 


তিনি বলেন, সবাই বিভিন্ন মহাদেশ থেকে এসেছেন, তবে আমরা সব ‘গ্লোবাল সাউথের’ সদস্য। ভিন্ন ভিন্ন দেশের অবস্থা ভিন্ন হলেও আমাদের অভিন্ন লক্ষ্য আছে এবং আমরা একে অপরের ভালো বন্ধু। সব প্রতিনিধির আগমন উন্নয়নশীল দেশগুলোর দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের দৃঢ় ইচ্ছা প্রতিফলিত হয়। ‘কী ধরনের পৃথিবী গড়ে তোলা এবং কীভাবে পৃথিবী গড়ে তোলা’ এই সমস্যা সমাধানের জন্য চীন মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ— এই উদ্যোগ উত্থাপন করেছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে একটি সুন্দর ও সম্প্রীতিময় পৃথিবী গড়তে ইচ্ছুক।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।