NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মুক্তি পাচ্ছে মৌ-ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ১০:৫৬ এএম

মুক্তি পাচ্ছে মৌ-ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

২০১৯ সালে মোহাম্মদ আসলামের ‘প্রতিশোধের আগুন’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক মৌ খানের। এরপর মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতেও দেখা গেছে তাঁকে।

এবার তৃতীয় ছবি নিয়ে আসছেন মৌ—মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’। আগামীকাল ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 

দেশের পটপরিবর্তনের পর এটিই হবে প্রথম মুক্তি পাওয়া ছবি। মৌ বলেন, ‘সাধারণ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের একটা দর্শকমহল আছে। তারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আশা করছি।

 

মৌ আরো জানান, গত এক বছর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। কারণ হিসেবে বলেন, ‘ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া করতে চাই না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই। এরই মধ্যে চলচ্চিত্রে পাঁচ বছর পার করলাম।

এখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’

 

এ ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।