NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইমরান খান-বুশরা বিবির বিরুদ্ধে নতুন মামলা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০২:৫৭ পিএম

ইমরান খান-বুশরা বিবির বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি সংক্রান্ত নতুন আরেকটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) দুর্নীতিবিরোধী আদালতে এই মামলা করে।

সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে দুর্নীতির অভিযোগে ইমরান ও বুশরার বিরুদ্ধে মামলাটি করেন এনএবির দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান।


 

মামলার নথি অনুসারে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রীকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর মামলাটি করা হয়।

দুর্নীতিবিরোধী আদালতের রেজিস্ট্রার বিভাগ মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে সেটি পাঠাবে।

 


 

তোশাখানা মানে সরকারি কোষাগার। পাকিস্তানে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যেকোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তার প্রাপ্ত উপহারসামগ্রী তোশাখানায় জমা না দিয়ে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করেছেন।