NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

প্রেম ভাঙেনি, একসঙ্গেই রয়েছেন ডাকোটা-মার্টিন


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

প্রেম ভাঙেনি, একসঙ্গেই রয়েছেন ডাকোটা-মার্টিন

একজন চলচ্চিত্রের তারকা, অন্যজন গানের। দুজনেরই জনপ্রিয়তা ও ব্যস্ততা ঢের। এর মধ্যেই চলছে হৃদয়ের লেনাদেনা। সেটাও দীর্ঘ সাত বছর ধরে।

 

হ্যাঁ, আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন ও ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের কথা বলা হচ্ছে। গতকাল হঠাৎ খবর ছড়ায়, তাঁরা সম্পর্কে ইতি টেনেছেন। একটি সূত্রের দাবি, ‘কয়েক মাস ধরে ক্রিস ও ডাকোটা প্রবল চেষ্টা করেছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। দুজনেরই পরস্পরের প্রতি ভালোবাসা আছে, তবে দিনশেষে তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।

তাঁরা ব্যস্ত মানুষ, দুজনের ক্যারিয়ার ভিন্ন, অগ্রাধিকার ভিন্ন। এ কারণে আলাদা হয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন তাঁরা।’

 

5
ডাকোটা জনসন ও ক্রিস মার্টিন

তবে ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, তারকাদ্বয় এখনো একসঙ্গেই আছেন। প্রতিনিধির ভাষ্য, ‘তাঁরা সুখে-শান্তিতে একসঙ্গে আছেন।

মাঝে কিছু উত্থান-পতন গেছে, তবে এখন তাঁরা পুরোদমে সম্পর্কে আছেন এবং তাঁদের বন্ধন আরো মজবুত হচ্ছে।’

 

২০১৭ সাল থেকে প্রেম করছেন ডাকোটা ও ক্রিস। গুঞ্জন রয়েছে, চলতি বছরের মার্চে তাঁরা গোপনে বাগদান সেরেছেন। যদিও বিষয়টি নিয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।