NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বক্স অফিসে তোলপাড় রাজকুমার-শ্রদ্ধার


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৬:০৬ এএম

বক্স অফিসে তোলপাড় রাজকুমার-শ্রদ্ধার

মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচনায়, অগ্রিম বুকিংয়েও গড়েছে রেকর্ড। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় দিন ভারতে ৩১ কোটি রুপি আয় করেছে ‘স্ত্রী ২’।

যার ফলে দুই দিনে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯১ কোটি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি।

 

এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’। হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার।

গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’।

 

এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা। 

 

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি।

এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।