NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

লির নতুন ট্রেলারে নজর কাড়লেন কেট উইন্সলেট


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৪, ০৬:১৪ এএম

লির নতুন ট্রেলারে নজর কাড়লেন কেট উইন্সলেট

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট এবার পর্দায় আসছেন আলোকচিত্রী হয়ে। মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেন। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।

এবার একটি নতুন ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। ট্রেলারে লির জীবনের গল্প ফুটে উঠেছে, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

 

‘লি’-তে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী ফুটিয়ে তুলবেন কেট। এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে এলেন কারাসের।

সিনেমাটিতে যুদ্ধের ময়দানে লি মিলারের দুঃসাহসী ভূমিকা তুলে ধরা হবে। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত  ‘লি’ সিনেমাটি। এতে কেট উইন্সলেট ছাড়াও অভিনয় করেছেন কেট সলোমন, ট্রয় লাম, অ্যান্ড্রু ম্যাসন প্রমুখ। গত বছর টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।
 

 

 

এদিকে সুইজারল্যান্ডে জুরিখ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন কেট। মার্কিন গণমাধ্যম ভারাইটি জানিয়েছে, কেটকে সম্মানিত করা হবে ৭ অক্টোবর। এ ছাড়া উৎসবে অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘লি’ প্রদর্শিত হবে। আগামী ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর হবে উৎসব। 

গোল্ডেন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হবেন এমন খবরে উচ্ছ্বসিত কেট উইন্সলেট।

তিনি বলেন, “আমাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ। প্রদর্শনের জন্য আমার সিনেমা ‘লি’কে নির্বাচিত করার জন্যও কৃতজ্ঞতা। সিনেমার সঙ্গে যুক্ত সবার সঙ্গে খবরটি ভাগাভাগি করে নিতে চাই।”

 

১৯৯৪ সালে মাত্র ১১ বছরে ‘হ্যাভেনলি ক্রিয়েচার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কেট উইন্সলেটের। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। সিনেমাটিতে অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে অস্কারে মনোনীত হন কেট। পরে ‘আইরিশ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘লিটল চিলড্রেন’, ‘স্টিভস জবস’, ‘দ্য রিডার’ ইত্যাদি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ২০০৮ সালে ‘দ্য রিডার’-এ অভিনয়ের জন্য বাফটা ও অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।