NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘আমি যে গ্রেপ্তার হইছি, আমার পরিবার জানতে পেরেছিল ৩৪-৩৬ ঘণ্টা পরে


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ০৪:২৮ পিএম

‘আমি যে গ্রেপ্তার হইছি, আমার পরিবার জানতে পেরেছিল ৩৪-৩৬ ঘণ্টা পরে

কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ সরব হয়েছিল। তার মধ্যে ছিলেন শিল্পীরা। শুধু রাস্তায় দাঁড়িয়েছেন তা-ই নয়, তরুণ শিল্পীরা তৈরি করেছেন গানও। সেই গান তৈরি ও গাওয়ার জন্য রীতিমতো জেলে জেতে হয়েছিল নারায়ণগঞ্জের র‌্যাপার হান্নান হোসাইন শিমুলকে।

তবে শিল্পী জেলে গেলেও  ‘আওয়াজ উডা’ গানটির মাধ্যমে আন্দোলনে যোগ হয়েছিল নতুন মাত্রা।

 

গত  ৬ আগস্ট বিকেলে জেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। সম্প্রতি জেলজীবন ও সংগীত নিয়ে কথা বলেন এই র‌্যাপার।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘গানটা আসে ২৩ জুলাই।

তার পরের দিন ২৪ জুলাই আমি অ্যারেস্ট (গ্রেপ্তার) হই। এদিন আমরা আমাদের এক বন্ধুর ফুফু মারা গিয়েছিলেন, তার জানাজায় গিয়েছিলাম। সেখান থেকে আসছিলাম, এলাকার যারা রাজনীতিবিদ (আওয়ামী লীগ) ছিল তারা আমাদের দেখিয়ে দিয়েছিল। বলে দেয় যে এদিক-ওদিক দিয়ে আসছি আমরা।
তো সেখান থেকে ফেরার পথে অ্যারেস্ট হই। পুলিশ বলছিল, বেশি কিছু না, থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দেড় দিন আমাদের তারা লকআপেই (হাজত) রাখছে।’

 

তিনি বলেন, ‘আমার সঙ্গে আরো দুজন ছিল, আমাদের তারা আদালতে সোপর্দ না করে লকআপেই আটকে রাখে। আমি যে গ্রেপ্তার হইছি, সেটা আমার পরিবার জানতে পেরেছিল ৩৪-৩৬ ঘণ্টা পরে।

এতক্ষণ তারা কোথাও আমার হদিস পাচ্ছিল না। ওসি বললেন, ২৬ জুলাই সাড়ে ১২টার পর ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের জেলখানায় নিয়ে গেল। খারাপ গেল ১৫টা দিন।’

 

তিনি বলেন, ‘ভেবেছিলাম বাসা লোকজন বকা দেবে। কিন্তু না। সেটা হয়নি। উল্টাপাল্টা মামলা খেয়ে তো আর জেলে যাওনি যে সম্মান নষ্ট হবে!  উনারা আরো গর্ববোধ করছেন বর্তমানে।’