NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আবার ‘বিগবস’ সঞ্চালকের চেয়ারে সালমান


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০৮:৪১ পিএম

আবার ‘বিগবস’ সঞ্চালকের চেয়ারে সালমান

আবার বিগবসের সঞ্চালকের চেয়ারে বসতে যাচ্ছেন বলিউড তারকা সালমান খান। যদিও বিগবস ওটিটি-৩-এর সঞ্চালনা করেননি তিনি। তার জায়গায় আসন নিয়েছিলেন অনিল কাপুর। এবার জানা গেল বিগবস সিজন ১৮-তে সঞ্চালক হয়ে আবারও ফিরছেন ভাইজান।

একই সঙ্গে জানা গেল কবে থেকে শুরু হচ্ছে এই শো।

 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, সালমান খান এবার বিগবস ওটিটি-৩-এর সঞ্চালনা করেননি কারণ তিনি তখন ‘সিকান্দর’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে বিগবস সিজন ১৮-এর সঞ্চালনা করবেন। আর জানা গিয়েছে প্রথা মেনে অক্টোবর মাসেই শুরু হবে এই শো।

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে এই জনপ্রিয় রিয়ালিটি শো।

 

ইতিমধ্যেই একাধিকজনের কাছে এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কাউকেই প্রতিযোগী হিসেবে ঘোষণা করা হয়নি। অন্তর্জাল থেকে জন্য যাচ্ছে ইশা কোপিকরসহ শাইনি আহুজা, গুরুচরণ সিং, অর্জুন বিজলানি, করণ প্যাটেল, সমীরা রেড্ডির কাছে এই প্রস্তাব গিয়েছে।

শোনা যাচ্ছে সুরভী জ্যোতি, পূজা শর্মা, শোয়েব ইব্রাহিম, দলজিৎ কৌরের নামও। এ ছাড়া অনুমান করা হচ্ছে অভিষেক মালহান, দীপিকা আর্য, ডলি চায়েওয়ালা প্রমুখের মতো সোশ্যাল মিডিয়া তারকারাও থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে সবটাই এখন অনুমান। আসলে কারা অংশ নিলেন সেটা শো শুরু হলেই জানা যাবে।

 

গত ২ আগস্ট সবেই শেষ হলো বিগবস ওটিটি ৩।

অনিল কাপুর সঞ্চালিত এই সিজনের বিজয়ী হয়েছেন সানা মকবুল। তবে এবার সব থেকে বেশি নজর কেড়েছেন আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা এবং পায়েল।