NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

যে কারণে হাসপাতালে পরীমনি


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৬:৫৯ পিএম

যে কারণে হাসপাতালে পরীমনি

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী পরীমনি। চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন আজ। জানা গেছে, ভার্টিগোর সমস্যায় ভুগছেন তিনি। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই।

 

ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে নিজস্বী তুলছেন পরীমনি।  সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল! লেখার সঙ্গে শান্ত মুখের একটি ইমোজিও জুড়েছেন।  পরীমনির ক্যাপশন থেকেই স্পষ্ট বহুদিন ধরেই ভার্টিগো সমস্যায় ভুগছেন তিনি।

তবে ক্যাপশনের শেষে ইঙ্গিত কাদের দিকে বা কার দিকে সেটা স্পর্শ করেননি তিনি। এদিকে ছাত্র আন্দোলন নিয়ে বেশ সরব ছিলেন এই নায়িকা। পোস্ট দিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে।

 

জানা গেছে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনির কলকাতার ছবি ‘ফেলুবকশি’।

ছবিতে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।