NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo
করণীয়

পানির অভাব ছাড়াও পেশিতে টান পড়ে, কি করবেন ?


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২২ এএম

পানির অভাব ছাড়াও পেশিতে টান পড়ে, কি করবেন ?

ঘুমের মধ্যে কিংবা হঠাৎ হাঁটতে গিয়ে পায়ের পেশিতে টান, কখনো আবার আড়মোড়া ভাঙতে গিয়ে পেশি শক্ত হয়ে গিয়ে টান ধরা— এমন সমস্যার মুখোমুখি কমবেশি অনেকেই হন। চিকিৎসকদের মতে, টোকোফেরল, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ-র অভাব, পটাশিয়ামের স্বল্পতা পেশিতে টান ধরার কারণ হতে পারে।

তবে শিশুদের বেড়ে ওঠার সময়ও এমন লক্ষণ দেখা যায়। কোনো কোনো শিশুর হাড়ের বৃদ্ধির সঙ্গে পেশির বৃদ্ধি সমতা বজায় রাখতে পারে না। তখনই পেশিতে টান ধরে।

শরীরের ঐচ্ছিক পেশির সহায়তায় আমরা অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া বা বিভিন্ন কাজ করি। পেশিগুলো সাধারণত সঙ্কুচিত বা প্রসারিত হয়। কখনো পেশিগুলো দীর্ঘ সময় সঙ্কুচিত হয়ে থাকে, প্রসারিত হতে পারে না। এই কারণে পেশিতে টান ধরে।

যারা ক্রনিক কোনো রোগে ভুগছেন বা যাদের চোট-আঘাতজনিত সমস্যা আছে, তাদের পেশিতে টান লাগা স্বাভাবিক। কিন্তু যাদের এই সমস্যা নেই তাদেরও কিছু কারণে লাগতে পারে পেশিতে টান।

যেসব কারণে পেশিতে টান ধরে—

১. পেশিতে ল্যাক্টিক অ্যাসিড অধিক মাত্রায় জমা হলে তা পেশিকে সঙ্কুচিত করে রাখে, প্রসারিত হতে দেয় না। ফলে টান ধরে পেশিতে।

২. আমাদের শরীরের ৯০ শতাংশই পানি। শরীরে তরলের পরিমাণ যখন সঠিক থাকে অঙ্গগুলোও ঠিক মতো কাজ করে। জলের ভারসাম্য নষ্ট হলেই পেশিতে সঙ্কোচন দেখা যায়।

৩. সুস্থ থাকতে যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন, তেমনি বি-৬, বি-১২, সি-র মতো বিভিন্ন ভিটামিনের চাহিদা রয়েছে শরীরে। শারীরবৃত্তীয় কারণে যদি শরীরে ভিটামিন বা মিনারেলের তারতম্য হয় তবে পেশিতে টান লাগতে পারে।

যেসব উপায়ে এড়ানো যাবে—

১. শরীরে পানির ঘাটতি হলে চলবে না। বিশেষ করে গরমের দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে।

২. এক নাগাড়ে কাজ না করে মাঝেমধ্যে সাময়িক বিরতি দিন। অনেক সময় শরীরচর্চা করতে গিয়ে পেশিতে টান ধরে। এমনটা হলে কিছুক্ষণ শরীরচর্চা বন্ধ রাখুন। তবে একেবারে বন্ধ করে দেবেন না।

৩. ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন-সি সমৃদ্ধ ফল খেতে হবে। খাদ্যতালিকায় কলা, আমন্ড, দুগ্ধজাত দ্রব্য, গাজর, বিনস ইত্যাদি রাখুন। ভিটামিন এ, ডি এবং ই, পটাশিয়াম সমৃদ্ধ খাবার পেশির টান কমায়।

৪. গর্ভাবস্থায় অনেক নারীর শরীরে খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়। সে ক্ষেত্রে বার বার পেশিতে টান ধরে। এমনটা প্রায়ই ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।