NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

আইপিএল শেষ মার্শের


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৫ পিএম

আইপিএল শেষ মার্শের

আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না মিচেল মার্শের। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

যদিও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মার্শ চোটে পড়ে গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় ফিরে যান। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া।

তাই মাঝপথে দেশে ফিরিয়ে নেওয়া হয় তাঁকে। দিল্লির প্রধান কোচ মার্শের স্বদেশি রিকি পন্টিং জানিয়েছেন, আইপিএলের এবারের আসরে আর ফিরছেন না মার্শ।

 

সংবাদ মাধ্যমকে পন্টিং বলেন, 'আমার মনে হয় না সে (মার্শ) আর ফিরে আসবে। বদলি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চাইছিল। আমরা তাই যত দ্রুত সম্ভব তাকে ফেরত পাঠিয়েছি। কয়েক সপ্তাহ ধরে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তার সঙ্গে সেদিন আমার কথা হয়েছে এবং মনে হয়েছে সেরে উঠতে কিছুটা বেশি সময় লাগবে।
আমার মনে হয় না টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে কোনো সমস্যা হবে।'

 

এই মৌসুমে দিল্লীর হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন মার্শ। ৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৬১ রান করেন তিনি। উইকেট নেন একটি। গতবারও মার্শকে পুরো মৌসুম পায়নি দিল্লি।

নয় ম্যাচ খেলেছিলেন তিনি।