NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:২০ পিএম

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাটেরা যুবসমাজ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাটেরাবাসীদেরকে নিয়ে প্রথমবারের মত ইফতার ও দোয়া মাহফিল করেছে ভাটেরা যুব সমাজ। গত ২৭ মার্চ বুধবার সিটির ওজন পার্কের মদিনা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফিজ শাহ আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) সভাপতি এডভোকেট শাহিন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ।

অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। এছাড়াও সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার সুমনকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী. ম্যানহাটন মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার, ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামিম আহমদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ প্রমুখ সহ নিউইয়র্ক ও নিউজার্সীতে অবস্থানরত ভাটেরাবাসীরা উপস্থিত ছিলেন।