NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

বান্দরবানকে হঠাৎ করে অশান্ত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৩৯ এএম

বান্দরবানকে হঠাৎ করে অশান্ত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পার্বত্য এলাকায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এ বিষয়টি সরকার এখন আর হালকাভাবে নিচ্ছে না। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। যারাই ঘটনায় জড়িত থাকুক, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বান্দরবানের ঘটনার কোনো গোয়েন্দা পূর্বাভাস ছিল না। অপহরণের শিকার ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে খুব শিগগিরই উদ্ধার করা হবে। সে প্রচেষ্টা চলছে।

বান্দরবানকে হঠাৎ করেই অশান্ত করা হয়েছে। যা পরিকল্পনামাফিক বলে ধারণা করা হচ্ছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে লোক ঢুকে যাওয়া সাধারণ ব্যাপার না। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিভিন্ন শিল্প কারখানায় আগুনের ঘটনা ঘটছে। এগুলো নিয়েও তদন্ত চলছে।’

 

ঈদ বা পহেলা বৈশাখ নিয়ে কোনো আশঙ্কার তথ্য নেই জানিয়ে তিনি বলেন, ‘না আসলেও আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, কোনো হুমকি না থাকলেও আমরা যা প্রতিরোধমূলক ব্যবস্থা, সেগুলো নেওয়া হবে।’ এখানে ভূ-রাজনৈতিক কোনো ব্যাপার আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো এ ধরনের কোনো তথ্য নেই। অনেক কিছুই হতে পারে কিন্তু না জেনে, তথ্য না পেয়ে আমরা বলতে পারছি না।

’

 

কুকি-চীন এত শক্তিশালী হয়ে উঠল সরকারের নজরের বাইরে গিয়ে, এটা উদ্বেগজনক মনে করেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুকি-চীনের আস্তানা আমাদের র‌্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল। তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল এবং সেভাবেই তারা অবস্থান করছিল। এখন তারা কোত্থেকে আসছে, কীভাবে আসছে; মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে। তারা বলছিল, তারা শান্তি চায়। অনেক কিছুই বলছিল। হঠাৎ করে ব্যাংক ডাকাতি আমাদের কাছে নতুন বিষয় মনে হচ্ছে। সে জন্য আমরা বলছি, যারা ঘটিয়েছে তাদের বিচার হবে।’