NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

পদ ছেড়ে দিলেন দর্পন কবীর, সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ প্রকাশিত


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৭:৫২ পিএম

পদ ছেড়ে দিলেন দর্পন কবীর, সাপ্তাহিক ‘নিউইয়র্ক সময়’ প্রকাশিত

নিউইয়র্ক থেকে প্রকাশিত হলো আরো একটি নতুন সাপ্তাহিক। বাংলাদেশের স্বাধীনতা দিবস-২০২৪ ঘিরে ২৬ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘নিউইয়র্ক সময়’ নামের নতুন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ জিকো। এদিকে পত্রিকাটির প্রথম সংখ্যা বাজারে আসতে না আসতেই প্রধান সম্পদকের পদ ছেড়ে দিয়েছেন কবি ও সাংবাদিক দর্পন কবীর। পত্রিকাটি প্রকাশের ২ দিন পরই তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। ঘটনাটি কমিউনিটিতে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। 

এ ব্যাপারে দর্পন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মন্তব্য নয়, শুধু এটকু বলতে পারি যে ব্যক্তিগত ও পারিবারিক কারনে ‘নিউইয়র্ক সময়’ ছাড়লাম। আমি সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকুকে টেক্স ম্যাসেজের মাধ্যমে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, জাকারিয়া মাসুদ জিকু নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। গত বছর এপ্রিল মাসে তিনি পত্রিকাটি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের কাছে বিক্রি করে দেন। এর প্রায় ১ বছর পর তিনি আবার এই নতুন পত্রিকা ‘নিউইয়র্ক সময়’ প্রকাশ করেছেন। আজকাল-এর আগে তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নিউইয়র্ক থেকে সম্প্রতি প্রচারিত নতুন আইপি টিভি ‘আইবি টিভি’ এর স্বস্তাধিকারী এবং ইংরেজী ফ্যাশন সাময়িকী ‘কালার’এর সম্পাদক।