NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

নিগার-পেরিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ১২:১৭ এএম

নিগার-পেরিদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

বাংলাদেশ নারী ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি একটি সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) দুপুর ১টায় নিগার সুলতানা, এলিসা পেরিরা গণভবনে যাবেন।

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসেন অজি মেয়েরা। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। 

 

৩১ মার্চ থেকে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই টি-টোয়েন্টিতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে ৪ এপ্রিল।

মাঝে এক দিনের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দুই দল।