NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ১০:১৪ পিএম

লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহের বাসভবনে রকেটচালিত গ্রেনেড হামলা করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লিবিয়ার একজন মন্ত্রী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ওই মন্ত্রী নিজের নাম প্রকাশ না করার শর্তে একটি বার্তায় নিশ্চিত করেছেন, ‘হামলায় সামান্য ক্ষতি হয়েছে।

’ তবে বিস্তারিত আর কিছু বলেননি।

 

দেশটির দুই নাগরিক বলেছেন, তারা ত্রিপোলির বিলাসবহুল হে আন্দালুসপাড়ায় সাগরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানেই প্রধানমন্ত্রী দবেইবার বাসভবন। তাদের মধ্যে একজন বলেছেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার পর এলাকাটির চারপাশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

 

২০১১ সালের ন্যাটো সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ২০১৪ সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তখন থেকে লিবিয়ার পূর্ব ও পশ্চিম অংশ শাসন করছে দুটি পৃথক প্রশাসন। ২০২১ সালে জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দিবেইবাহের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়।

কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থ প্রচেষ্টার পর লিবিয়ার পূর্ব অংশ তার বৈধতাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।

 

গত মার্চের শুরুর দিকে লিবিয়ার তিনজন প্রধান নেতা বলেছিলেন, তারা একটি নতুন ঐক্যবদ্ধ সরকার গঠনের ‘প্রয়োজনীয়তার’ বিষয়ে সম্মত হয়েছেন, যা বিলম্বিত নির্বাচনের তত্ত্বাবধান করবে।