NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ১১:২০ এএম

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, জেবিটিভি’র প্রেসিডেন্ট এবং দ্য বে ওয়েভ ও জয় বাংলাদেশ সাময়িকীর সম্পাদক স্যার ড. আবু জাফর মাহমুদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের শেফ’স মহলে আবু জাফর মাহমুদ তার প্রতিষ্ঠান এজেডএম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশি গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এ ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সংবাদ ব্যক্তিত্বদের হাতে তুলে দেয়া হয়  ড. আবু জাফর মাহমুদ সম্পাদিত বাংলা সামিয়িকী জয় বাংলাদেশ ও ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভ-এর দ্বিতীয় সংখ্যা। অনুষ্ঠানে নিউইয়র্কের সাংলা মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় তারাও তাদের তাৎক্ষণিক অভিব্যক্তি প্রকাশ করে নতুন দুটি সংবাদমাধ্যমের সফলতা কামনা করেন। সাংবাদিক আদিত্য শাহিনের সঞ্চানলায় ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাদেক।