NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ১১:২০ এএম

বিরোধীদলীয় নেতা-উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি রবিবার (৩১ মার্চ) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু রবিবার দুপুরে জাতীয় সংসদস্থ জি এম কাদেরের অফিস কক্ষে তাঁর একান্ত সচিব শামসুল ইসলামের নিকট এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। 

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছেও বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।