NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

জিম্বাবুয়ে সিরিজ শেষ সৌম্যর


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১০:৩১ পিএম

জিম্বাবুয়ে সিরিজ শেষ সৌম্যর

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়েকে ক্রিকেট দল। ৩ মে শুরু দুই দলের মাঠে লড়াই। এই সিরিজ সৌম্য সরকারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও এই বাঁহাতি ব্যাটারকে ছাড়া দল দিতে হবে নির্বাচকদের।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বাঁ-হাঁটুতে পাওয়া চোটে ঠিকঠাক হাঁটতে পারছেন না সৌম্য। তার সেরে উঠতে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফিরতে আরো সময় অপেক্ষা করতে হবে সৌম্যকে। এজন্য আসন্ন জিম্বাবুয়ে সিরিজে এই  অলরাউন্ডকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।

 

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে এই চোট পান সৌম্য। এরপর আর মাঠে ফিরতে পারেননি। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দিকে সৌম্যকে খেলাতে পারবে কিনা, এমন নিশ্চয়তাও দিতে পারেনি তার দল প্রাইম ব্যাংক।