NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

‘এর চেয়ে বেশি চাইতে পারি না’- মেসি


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০১:২১ এএম

‘এর চেয়ে বেশি চাইতে পারি না’- মেসি

বিশ্বকাপ দিয়ে লিওনেল মেসির ক্যারিয়ারে পূর্ণতা এসেছে। তার আগেই পেয়ে গিয়েছিলেন ক্লাব প্রতিযোগিতায় সম্ভাব্য সব সাফল্য। মেসি নিজেও বলেছেন, ‘খেলার দিক থেকে বলতে পারি, আমি যা চেয়েছি তার সবই পেয়েছি। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না।

’

 

মায়ামিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন নিয়েই পরিতৃপ্তি ঝরেছে মেসির কণ্ঠে, ‘ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, পেশাদার জীবনে বা মানুষ হিসেবেও তিনি আমাকে অনেক দিয়েছেন। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধবের জন্য সব সময় তাঁর প্রতি কৃতজ্ঞ। জীবনে যা পেয়েছি তা অনেক আর তার সবই আমি উপভোগ করার চেষ্টা করেছি।’ সব পূর্ণতার পরও মেসির প্রতিযোগিতামূলক ফুটবলে এখনো লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন এসেছে স্বাভাবিকভাবেই।

জানতে চাওয়া হয়েছে অবসর ভাবনা। আর্জেন্টাইন তারকার উত্তর, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি একেবারেই ভাবছি না। আমি একটা একটা করে দিনগুলো উপভোগ করছি ভবিষ্যতের কিছু না ভেবেই। এখনই চূড়ান্ত করিনি কোনো কিছু, আরো কিছুদিন খেলে যাই, আর এটাই আমি সবচেয়ে ভালোবাসি।
যখন সময় আসবে আমি নিশ্চিত জেনে যাব, আমাকে কী করতে হবে, আমার নতুন ভূমিকা কী হবে।’

 

খেলা ছাড়ার সময়টা নিয়েও যে উদ্বেগ নেই তাঁর, সেটিও পরিষ্কার বলেছেন মেসি, ‘আমি যখন পারফরম করতে পারব না বা খেলাটা উপভোগ করব না, সতীর্থকে সাহায্য করাটাও কঠিন মনে হবে―সেই সময়টা আমি নিজেই বুঝতে পারব। আমি নিজেই নিজের বড় সমালোচক, আমি জানি আমি কখন ভালো করছি, কখন করছি না।’ বয়স তাঁর ৩৬ চলছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটিও গুরুত্বপূর্ণ নয় তাঁর কাছে, ‘যখন মনে হবে এখন ছেড়ে দেওয়া দরকার, আমি তা-ই করব, বয়স নিয়ে ভাবব না। কিন্তু যত দিন ভালো লাগছে, আমি প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাব, কারণ এটাই আমি ভালোবাসি আর জানিও তা কিভাবে করতে হয়।