NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

ঈদ যাত্রা: দ্বিতীয় দিনে আড়াই ঘণ্টায় ট্রেনের ১৪ হাজার টিকিট বিক্রি


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:৩৪ পিএম

ঈদ যাত্রা: দ্বিতীয় দিনে আড়াই ঘণ্টায় ট্রেনের ১৪ হাজার টিকিট বিক্রি

ঈদ যাত্রার ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে প্রথম আড়াই ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ সোমবার বিক্রি হয় ৪ এপ্রিলের পশ্চিমাঞ্চলের টিকিট। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, সকাল আটটায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে। সর্বশেষ সাড়ে দশটায় আমরা যে তথ্য পেয়েছি, তাতে ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো ওপেন হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল।

 

তিনি বলেন, আজকে ৪ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। 

এবার মোবাইলফোনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদযাত্রাকে সুষ্ঠু রাখার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকাল ২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ।

এ ছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।