NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

২৮০ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৪, ০৫:০২ পিএম

২৮০ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

৫৭ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে। দুজনেই পূর্ণ করেন সেঞ্চুরি। দুজনের সামনে বেশ অসহায়ই লাগছিল প্রথম সেশনে দাপট দেখানো বাংলাদেশকে।

দুজনকেই ফিরিয়ে দলে স্বস্তির ফেরান অভিষিক্ত ফাস্ট বোলার নাহিদ রানা।

ধনঞ্জয়া ও কামিন্দুর আউটের পর আর বেশিদূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা অলআউট হয়েছে ২৮০ রানে।

 

শ্রীলঙ্কার ইনিংসের সারমর্ম-প্রথমে বাংলাদেশের দাপট, বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো এবং শেষটা আবার বাংলাদেশের দখলে। শ্রীলঙ্কার ইনিংসে শেষের শুরুটা করেন নাহিদ।

শূন্য রানে জীবন পাওয়া কামিন্দু মেন্ডিস ততক্ষণে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেছেন। তাঁকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়ে ১০২ রানে ফেরান নাহিদ। তাতে ধনঞ্জয়ার সঙ্গে তাঁর ২০২ রানের অসাধারণ জুটির শেষ হয়।

 

পাঁচ রানের ব্যবধানে ধনঞ্জয়াকেও ফেরান নাহিদ।

তিনিও আউট হন ১০২ রানে। এরপর দ্রুতই শ্রীলঙ্কার লেজ ছেঁটে ফেলেন নাহিদ ও তাইজুল। নিজের তৃতীয় শিকার বানিয়ে একরানে নাহিদ ফেরান প্রবাথ জয়সুরিয়াকে। নয়রান করা বিশ্ব ফার্নান্ডোকে লিটনের ক্যাচ বানিয়ে প্রথম উইকেটের দেখা পান তাইজুল ইসলাম।

 

শ্রীলঙ্কার শেষ উইকেটের পতন হয়েছে রান আউটে।

কাসুন রাজিথা ও লাহিরু কুমারার ভুল বুঝাবুঝিতে রান আউট হন লাহিরু। তাতে ধনঞ্জয়া ও কামিন্দুর বড় জুটির পর ২১ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৩০০ রানের আগে অলআউট হয় শ্রীলঙ্কা।