NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

নাহিদ রানাকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৪, ০২:১২ পিএম

নাহিদ রানাকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

ভোর রাতের বৃষ্টি যথাসময়ে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় জাগিয়েছিল। তবে সকাল হতে না হতেই সিলেটে রোদ ঝলমলে আকাশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস জয়ের হাসিও হেসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জেতার পর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেটিও এক অর্থে বিরলই।

 

 

কারণ দেশের মাটিতে টসজয়ী বাংলাদেশ অধিনায়ক শেষবার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৯ বছর আগে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং নিয়েছিলেন তখনকার অধিনায়ক মুশফিকুর রহিম। এত বছর পর নাজমুলের নেতৃত্বে আগে বোলিং করতে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে নাহিদ রানার। 

সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করে আরো নজর কাড়া এই তরুণ পেসার অবশ্য প্রথম শ্রেনীর ক্রিকেটেও পারফরম করে আসছিলেন।

এই সিরিজের দলে আছেন আরেক তরুণ পেসার মুশফিক হাসানও।

 

ম্যাচের আগেরদিন হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছিলেন, ‘দুইজন যদি না-ও হয়, অন্তত একজনকে এই ম্যাচে দেখার জন্য মুখিয়ে আছি আমি।’ 

শেষপর্যন্ত এঁদের মধ্যে অভিষেক হলো নাহিদের। বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে অধিনায়ক নাজমুলের কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে নেন তিনি।

শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলছেন তিনি।